কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আপলোড তারিখঃ 2021-11-19 ইং
কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ছবির ক্যাপশন:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া জেরিনের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের  চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া। সভার শুরুতে ইউএনও সাদিয়া জেরিন এ উপজেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে বলেন, আগামী ২৮ নভেম্বর ইউপি নির্বাচন। শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন সম্পন্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এরপর থানার ওসি মাহফুজুর রহমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। সভায় আরও বক্তব্য দেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, গণমাধ্যমকর্মীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)