জীবননগরে জমে উঠেছে থ্রি হুইলার মালিক সমিতির নির্বাচন

আপলোড তারিখঃ 2021-11-19 ইং
জীবননগরে জমে উঠেছে থ্রি হুইলার মালিক সমিতির নির্বাচন ছবির ক্যাপশন:
আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জীবননগর থ্রি হুইলার মালিক সমিতির নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে জীবননগর শহরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শ্রমিকদের দাবি আদায়সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ব্যানার-ফেস্টুন, পোস্টার গোটা শহরে টাঙানো হয়েছে। নির্বাচন যাতে সুন্দরভাবে হয়, তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। থ্রি হুইলার মালিক সমিতির নির্বাচনে ৯টি পদে ২০ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে। থ্রি হুইলার মালিক সমিতির মোট ভোটার ১৮০ জন। এদিকে জীবননগর থ্রি হুইলার মালিক সমিতির নির্বাচনে সভাপতির পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হন মো. নাসির উদ্দিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)