ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ মোক্তার আলীর দীর্ঘদিন যাবত শারীরিকভাবে অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। খবর পেয়ে গত বুধবার রাত সাড়ে ৮টায় আন্দুলবাড়ীয়াস্থ নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে দেখতে যান এবং তার উন্নত চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মোহা. আব্দুল লতিফ অমল।
এসময় তাঁর সাথে ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক নারায়ণ ভৌমিক, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার গোলাম রসূল, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাজের আলী, দপ্তর সম্পাদক শেখ রেজাউল হক রেজা, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শরাফত আলী শিপন প্রমুখ।
