জীবননগরে চোলাই মদসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2021-11-18 ইং
জীবননগরে চোলাই মদসহ দুজন আটক ছবির ক্যাপশন:
জীবননগরে বিপুল পরিমাণ চোলাই মদসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার বিকেলে উপজেলার দত্তনগর পাথিলা গ্রামে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এসময় উপজেলার দত্তনগর পাথিলা গ্রামের মৃত মহেশ সরদারের ছেলে দিলীপ কুমারকে (৫০) আটক করা হয়। পরে তার বসতঘর থেকে ৯ লিটার চোলাই মদ ও ৩ শ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকায় অভিযান চালায় একই আভিযানিক দল। এসময় নরেন বিশ^াসের স্ত্রী দেখা বিশ্বাসের (৪৫) নিজ বসতঘর থেকে ১০ লিটার চোলাই মদ ও ৩৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ (ওয়াস) আটক করা হয়। পরে তাদের দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)