বাংলাদেশ ও ভারতীয় সেনাদের যৌথ সাইকেল র‌্যালি

আপলোড তারিখঃ 2021-11-18 ইং
বাংলাদেশ ও ভারতীয় সেনাদের যৌথ সাইকেল র‌্যালি ছবির ক্যাপশন:
স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে যৌথ সাইকেল র‌্যালি করেছে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনী। গত ১৫ তারিখ থেকে এ র‌্যালি শুরু হয়। শেষ হবে আগামী ১৯ নভেম্বর। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর ভারতীয় সেনা বাহিনীর একটি চৌকস দল সাইকেল র‌্যালি সহকারে যশোর সেনানিবাসে এসে পৌঁছায়। সেখানে ফ্লাগ অব শ্রীমনী শেষে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এ র‌্যালিতে যোগ দেন। দু’দেশের ৩৯ জন সদস্য যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় অবস্থান করেন। কুষ্টিয়া থেকে গতকাল বুধবার সকাল ১০টায় মেহেরপুরের গাংনী জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কিছুক্ষণ অবস্থান নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। র‌্যালিটি মেহেরপুর হয়ে চুয়াডাঙ্গা ও মুজিবনগর পরিদর্শন শেষে মেহেরপুর সার্কিট হাউজ ও টিটিসিতে অবস্থান করবে। যৌথ র‌্যালিটি আগামী ১৯ নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে। গেদে স্থলবন্দরে ভারতীয় সেনা বাহিনী এ র‌্যালিটি রিসিভ করবেন। র‌্যালিতে বাংলাদেশের নের্তৃত্বে রয়েছেন মেজর মাহমুদ আফজাল এবং ভারতীয় সেনাবাহিনীর নের্তৃত্বে রয়েছেন কর্নেল মুহিত সিং। র‌্যালির নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)