ঝিনাইদহে মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

আপলোড তারিখঃ 2021-11-17 ইং
ঝিনাইদহে মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি দাখিল মাদ্রাসার বিরুদ্ধে বিশেষ মহলের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মাদ্রাসার সামনে এ কর্মসূচির আয়োজন করে মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য দেন, মাদ্রাসার সভাপতি আবু বকর বিশ্বাস, সুপার উবাইদুর রহমান, শিক্ষক নাছির উদ্দিন, শিক্ষার্থী শিমন হোসেন, আল-ফাহাদ, রেহেনা খাতুন। মানববন্ধনে রেহেনা খাতুন নামের এক ছাত্রী বলেন, অনলাইনে তার বিকৃত বক্তব্য দিয়ে বলা হয়েছে দাখিল পরীক্ষায় ফর্ম-ফিলাপে ৩৫০০ টাকা নেওয়া হয়েছে। আসলে আমার সঙ্গে কারও কথা হয়নি। মাদ্রাসা সভাপতি আবু বকর বিশ^াস বলেন, সামনে নির্বাচন তাই তাঁর পরিবারের অনেক সদস্য মনোনয়ন প্রত্যাশী। এ সকল কারণে ষড়যন্ত্র করে মাদ্রাসার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)