চুয়াডাঙ্গা দামুড়হুদা ঠাকুরপুর সীমান্ত থেকে বিএসএফ : এক বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে

আপলোড তারিখঃ 2017-06-09 ইং
চুয়াডাঙ্গা দামুড়হুদা ঠাকুরপুর সীমান্ত থেকে বিএসএফ : এক বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদার ঠাকুরপুর সীমান্ত থেকে আবুবকর (৪০)নামের এক কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী ( বিএসএফ ) সদস্যরা ধরে নিয়ে গেছে। আবু বকর দামুড়হুদা উপজেলার ঠাকুপুর গ্রামের গোলাম মন্ডলের ছেলে। চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর পরিচালক  লেঃ কর্ণেল রাশিদুল আলম জানান, আজ  শুক্রবার বিকালে ঠাকুপর গ্রামের গোলাম মন্ডলের ছেলে আবুবকর(৪০) ঠাকুপুর সীমান্তের  ৮৯ নম্বর পিলারের পাশে তার নিজ মহিষ চরাচ্ছিল। এসময় ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) তাকে ধরে নিয়ে যায়। তিনি আরো জানান, আবুবকরকে ফিরিয়ে আনতে ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে ভারতের নলোপাড়া বিএএসএফ ক্যাম্প কমান্ডারের কাছে পত্র পাঠানো হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত আববুবকর ভারতীয় বিএসএফ এর হেফাজত থেকে ছেড়ে দেওয়ার কোন খবর পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)