কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির মেয়াদ শেষ

আপলোড তারিখঃ 2021-11-16 ইং
কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির মেয়াদ শেষ ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির মেয়াদ শেষ হলেও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাধারণ সভা করে ক্ষমতা ছাড়াসহ নির্বাচন না দেওয়ায় ব্যাবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ২০১৯ সালের ১২ অক্টোবর কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ইমদাদুল হক ইমন সভাপতি ও সাজেদুল ইসলাম বিশ্বাস মিঠু সাধারণ সম্পাদকসহ ১৭ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়। যা গত ১৭ অক্টেবর ২০১৯ তারিখে নির্বাচন কমিশনার সাধারণ সভা ডেকে নির্বাচিত সদস্যদের শপথের মধ্যদিয়ে কমিশনারের নিকট ক্ষমতা গ্রহণ করেন। এরপর কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির মেয়াদ শেষ হওয়ার পরও সাধারণ সভা করে ক্ষমতা ছেড়ে নতুন করে নির্বাচন না দেওয়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। বাজারের বিভিন্ন জায়গায় চায়ের দোকানগুলোতে আলোচনা-সমালোচনা করছে ব্যবসায়ী মহল। তারা বলেন, দোকান মালিক সমিতির নির্বাচিতদের মেয়াদ শেষ। কেন নির্বাচন না দিয়ে চেয়ার দখল করে রেখেছে? এ সংগঠনটিকে কলুষিত করা হচ্ছে। তাদের দাবি, অচিরেই দ্রুত নির্বাচন দিয়ে কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির ঐতিহ্য ফিরিয়ে আনা হোক। এ বিষয়ে জানতে কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি ইমদাদুল হক ইমনের সাথে কথা বললে তিনি জানান, কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচনের জন্য আমরা সাধারণ সভা ডাকতে পারিনি। সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল। অল্প কয়েকদিনের মধ্যে সাধারণ সভা ডেকে নির্বাচনের জন্য ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে কমিশন গঠন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)