আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2021-11-16 ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
আগামী ২১ ডিসেম্বর জীবননগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদীর আন্দুলবাড়ীয়া বাজারস্থ নিজ ব্যবসাপ্রতষ্ঠানে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা। প্রধান অতিথির সফরসঙ্গী ছিলেন জীবননগর উপজেলা যুবলীগের সহসভাপতি মসলেম উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সাংবাদিক নারায়ণ ভৌমিক, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সিনিয়র সহসভাপতি মীর মকলেচুর রহমান টজো, হাজী আব্দুল খালেক, সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আশরাফুজ্জামান টিপু, ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহাম্মেদ, দপ্তর সম্পাদক রেজাউল হক রেজা, কোষাধ্যক্ষ মোল্লা ফখরুল হাসান টুটুল, আইনবিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাজের আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা বিশারত আলী, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অন্যতম নেতা সদস্য শরিফুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বিশারত আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)