মেহেরপুরে বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-11-14 ইং
মেহেরপুরে বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি’র) বয়স ভিত্তিক মেহেরপুর জেলা দল গঠনের লক্ষ্যে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে মেহেরপুর জেলা স্টেডিয়াম মাঠে এই বাছাই পর্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেশব্যাপী বয়সভিত্তিক জেলা দল গঠন করা হয়। মেহেরপুরে অনুর্ধ্ব-১৪, অনুর্ধ্ব-১৬ এবং অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল বাছাই করা হয়। বাছাই অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা বিভাগীয় কোচ মনোয়ার আলী মনু, বিসিবির সিনিয়র এক্সিকিউটিভ জাভেদ ইসলাম তাপস, বিসিবির মেডিকেল অফিসার দেলোয়ার হোসেন, মেহেরপুর জেলা কোচ হাসানুজ্জামান হিলন। পরবর্তীতে খেলোয়াড়দের মেডিকেলের মাধ্যমে চুড়ান্ত বাছাই করে জেলা দল ঘোষণা করা হবে। এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ক্রিকেট দল গ্রুপ পর্বে অন্য জেলা দলের মুখোমুখি হবে। বয়সভিত্তিক জেলা দলের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)