অপরাধ সংক্রান্ত সভায় অতিরিক্ত ডিআইজি  জাহাঙ্গীর হোসেন মাতুব্বর

আপলোড তারিখঃ 2021-11-13 ইং
অপরাধ সংক্রান্ত সভায় অতিরিক্ত ডিআইজি  জাহাঙ্গীর হোসেন মাতুব্বর ছবির ক্যাপশন:
ঝিনাইদহে অপরাধ সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সিআইডি-এর খুলনা ও বরিশাল মেট্রোর অতিরিক্ত ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বিপিএম, পিপিএম। তিনি ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছালে এসপি মুনতাসিরুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানান। পরে সম্মেলনকক্ষে অপরাধ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর পুলিশ কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন। সেসময় তিনি বলেন, ‘ক্লুলেস মামলাগুলোর তথ্য উদঘাটনসহ ‘অপরাধ নিয়ন্ত্রণে সিআইডি দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এসময় ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ঊর্ধ্বতন সিআইডি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)