আলমডাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেলো বিচুলি ব্যবসায়ীর

আপলোড তারিখঃ 2021-11-13 ইং
আলমডাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেলো বিচুলি ব্যবসায়ীর ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেলো গোলজার হোসেনের নামের এক বিচুলি ব্যবসায়ীর। শুক্রবার রাতে আলমডাঙ্গা উপজেলার কাবিলনগর মাঝেরপাড়ায় ওই ঘটনা ঘটে। বিচুলি বিক্রি শেষে গ্রামের পাওনাদারদের টাকা পরিশোধ করে বাড়ি ফেরার পথে তার পায়ে বিষধর সাপে দংশণ করে।  রাত ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গোলজার হোসেন (৩০) একই এলাকার হায়দার আলীর ছেলে ও বিচুলি ব্যবসায়ী। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিহত গোলজার হোসেনের সাথে থাকা তার ব্যবসায়ী পার্টনার ওসমান আলী জানান, গ্রামের বিভিন্ন স্থান থেকে বিচুলি কিনে বিক্রি করি আমরা দুজন। গতকাল রাত সাড়ে ১০ টার দিকে পাওনাদারদের টাকা পরিশোধ করে বড়িতে ফিরছিলাম। এ সময় গ্রামের দোপের রাস্তা নামকস্থানে পৌছালে একটি বিষধর সাপ গোলজারের বাম পায়ে দংশণ করে। বিষয়টি প্রথমে বুঝতে না পারলেও গোলজার যখন যন্ত্রনায় কাতরাতে থাকে তখন আলো জ্বালিয়ে তার পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখতে পাই। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াসাদ জামান তুলন বলেন, শুক্রবার রাত ১২ টার দিকে গোলজার হোসেন নামের একজনকে জরুরি বিভাগে আনা হয়। তার বাম পাশে বিষধর সাপে দংশণ করে। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)