বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের কার্যকরি কমিটির সভা

আপলোড তারিখঃ 2021-11-13 ইং
বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের কার্যকরি কমিটির সভা ছবির ক্যাপশন:
বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসক্লাব অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক সমিতির কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করতে সভায় নানা পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের পরিধি বাড়াতেও বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের বর্তমান কমিটির কর্মকাণ্ডের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে নেতৃবৃন্দ আগামীতে সাংবাদিকদের কল্যানে কাজ করার লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। সংগঠনের সহ-সভাপতি শেখ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কার্যবিবরণী পাঠ করেন দফতর সম্পাদক আলমগীর কবির শিপলু। এরপর অর্থ সম্পাদক উজ্জ্বল মাসুদ উপস্থাপন করেন বর্তমান কমিটির আয়-ব্যয়ের সংক্ষিপ্ত হিসাব। সংগঠনের পরিধি বাড়িয়ে নতুন আঙ্গিকে গড়ে তুলতে আলোচনার মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা করা হয়। আগামীতে সকল নিগৃহীত প্রকৃত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর প্রস্তুতিও নিচ্ছে সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনায় অংশ নিয়ে স্বস্ব বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হুসাইন মালিক, ক্রীড়া সম্পাদক সনজিত কর্মকার, কার্যকরি সদস্য পলাশ উদ্দীন। সাংবাদিকদের কল্যানে কাজ করা একসময়ের তুখোড় সংগঠন সাংবাদিক সমিতির কার্যক্রমে গতিশীলতা বাড়াতে দিকনির্দেশনা প্রদান করেন প্রবীণ সাংবাদিক মাহাতাব উদ্দীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)