চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-11-13 ইং
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা পদধ্বনির ১৪৩৪তম আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে শহীদ আলাউল হলে এ আসর অনুষ্ঠিত হয়। ১৪৩৪তম এই আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ। সরচিত লেখা পাঠ করেন আবু নাসিফ খলিল, শওকত আলী, ফয়সাল আহমেদ (দর্শনা), সুমন মালিক, রাবেয়া খাতুন রাবু, চিত্তরঞ্জন সাহা চিতু, শাহাদাৎ সুমন, হারুন অর রশিদ ও এম এ হামিদ। চিরায়ত সাহিত্য থেকে কবিতা আবৃত্তি করেন অ্যাড.বজলুর রহমান ও অধ্যক্ষ শাহাজাহান আলী। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ ও দপ্তর সম্পাদক সুমন ইকবাল। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, ডা. হেদায়েত উল্লাহ, আব্দুর রশিদ, গোলাম কবির মুকুল, মো. আজিজুল হক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)