ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দিপু এন্টার প্রাইজে এসিআই মটরস-এর সঙ্গে ইয়ামাহা মোটরসাইকেলের পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা সদর হাপসাতাল সড়কের দিপু এন্টারপ্রাইজে পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়। বর্ষপূর্তি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন।
দিপু এন্টারপ্রাইজের ম্যানেজিং ডাইরেক্টর ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান জামাদ চাঁদ, চুয়াডাঙ্গা ওয়াই আরসি-এর মডারেটর অর্ণব বাবু, সিয়াম ইসলাম, দর্শনার মামনি পার্টসের সত্ত্বাধিকারী এমরাজ উদ্দীন খোকন এবং এসিআই মটরস-এর পক্ষে উপস্থিত ছিলেন টেরিটরি ম্যানেজার মাহফুজুর রহমান প্রমুখ।
