মেহেরপুরে পৌর কাউন্সিলর প্রয়ত জাফর ইকবাল স্মরণে শোক সভা

আপলোড তারিখঃ 2021-11-13 ইং
মেহেরপুরে পৌর কাউন্সিলর প্রয়ত জাফর ইকবাল স্মরণে শোক সভা ছবির ক্যাপশন:
মেহেরপুর শহরের ওয়াপদার মোড় ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে মেহেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মরহুম জাফর ইকবাল স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার রাতে শহরের ওয়াপদার মোড়ে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। নজরুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেন মরহুম জাফর ইকবালের ছোট ভাই আবুল হাশেম, মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সহ-সভাপতি রাহিনুজ্জামান পলেন, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম, ওয়াপদা মোড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। পরে মরহুম জাফর ইকবালের আত্মার মাগফিরাত কামনায় সেখানে দোয়া করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)