কার্পাসডাঙ্গায় মসজিদে জুমার নামাজে মারামারি

আপলোড তারিখঃ 2021-11-13 ইং
কার্পাসডাঙ্গায় মসজিদে জুমার নামাজে মারামারি ছবির ক্যাপশন:
দামুড়হুদার কার্পাসডাঙ্গা নতুনপাড়া জামে মসজিদে সরকারি অনুদানের টাকাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। জানা যায়, জুমার নামাজের বাংলা বয়ানের পর মসজিদ কমিটির সভাপতি প্রাক্তন শিক্ষক মো. আব্দুস সালাম উঠে বলেন, ‘মাস খানেক হলো মসজিদের নতুন কমিটি হয়েছে। কিছুদিন ধরে শুনতে পাচ্ছি আমাদের মসজিদের উন্নয়নের জন্য কার্পাসডাঙ্গা ইউপি থেকে সরকারি অনুদান হিসেবে ৫০ হাজার টাকা দিতে চেয়েছে। কিন্তু সে টাকা আমরা হাতে পাইনি। পেলে আপনারা সবাই জানতে পারবেন। টাকা না পেয়ে এভাবে রটানো আপনাদের ঠিক হয়নি।’ সভাপতি বক্তব্য শেষ করার পরই মুসল্লি ইনছান আলী কিছু বলতে গেলে সাবেক কমিটির সদস্য শিলু খাঁন উঠে ধমক দিয়ে বসতে বললে কমিটির সহসভাপতি ফারুকের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে মসজিদের ভেতরেই মারামারি শুরু হয়। এতে করে ফারুক ও শিলু খান উভয়ে আঘাতপ্রাপ্ত হন। নামাজ শেষে দুই গ্রুপের লোকজন আবার মুখোমুখী অবস্থান নেয়। সংবাদ পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি আতিকুর রহমান জুয়েল ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)