ছবির ক্যাপশন:
আসন্ন আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসে এ প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়। ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬০ জন, সাধারণ সদস্য ৪৩৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪২ জনের মদ্যে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর আগে সকাল থেকেই উপজেলা নির্বাচন অফিসে কাক্সিক্ষত প্রতীক পেতে ভীড় জমান প্রার্থীরা। নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই সবকটি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বারদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। আগামী ২৮ নভেম্বর এ ১৩টি ইউনিয়নে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কারা কী প্রতীক পেলেন:
ভাঙবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নাহিদ হাসনাত (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. সানোয়ার হোসেন লাড্ডু (মোটরসাইকেল), মো. মনিরুদ্দিন (চশমা), মো. সোহানুর রহমান (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. বিল্লাল হোসেন ঠান্ডু (হাতপাখা) ও কাউছার আহম্মদ বাবলু (আনারস)।
কুমারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সাইদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম রেজা (ঘোড়া), মো. বিল্লাল হুসাইন (মোটরসাইকেল) ও মো. মোজাম্মেল হক (আনারস)।
হারদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. সাজাহান আলী (চশমা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আমিনুল হক (হাতপাখা), ও মো. আসিকুজ্জামান ওল্টু (আনারস)।
গাংনী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুন্সি মো. এমদাদুল হক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম মামুন (আনারস), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. নাজিম উদ্দিন (হাতপাখা), মো. বজলুর রহমান (মোটরসাইকেল), মো. ইফতেখার রাসুল (ঘোড়া) ও মো. আজাহারুল ইসলাম (চশমা)।
বাড়াদী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আশাবুল হক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. উজ্জল হোসেন (চশমা), মো. তবারক হোসেন মোটরসাইকেল, মাসুদ পারভেজ (আনারস) ও মো. আশিকুর রহমান (ঘোড়া)।
জেহালা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. হাসানুজ্জামান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. মশিউর রহমান (আনারস), মো. সিলন আলী (ঘোড়া) ও মো. ইদ্রিস আলী (হাতপাখা)।
খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমান বিশ্বাস (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হালিম (আনারস)।
চিৎলা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খোন্দকার আব্দুল বাতেন (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. ইমদাদুল হক (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মো. উজির আলী (অটোরিক্সা), মো. আ. সালাম বিল্পব (মোটরসাইকেল), মো. হাসানুজ্জামান সরোয়ার (চশমা) ও রবিউল ইসলাম (আনারস)।
কালিদাশপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জয়নাল আবেদীন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. আহসান উল্লাহ (ঘোড়া), আব্দুল্লাহ আল হোসাইন (আনারস), মো. আশাদুল হক (মোটরসাইকেল), শেখ আশাদুল হক (চশমা), মো. এরশাদ আলী (অটোরিক্সা) এবং এ কে এম রাসেল পারভেজ (টেবিল ফ্যান)।
ডাউকি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. তরিকুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. শফিউল আলম বকুল (মোটরসাইকেল), মো. নাজমুল হুসাইন (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আব্দুল মজিদ (হাতপাখা), মো. সোহানুর রহমান (চশমা) ও মো. কাউছার আহম্মদ (আনারস)।
বেলগাছি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শ্রী সমীর কুমার দে (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদুল হাসান (আনারস), মো. আমিরুল ইসলাম (মোটরসাইকেল) ও মো. গোলাম সরোয়ার (ঘোড়া)।
খাসকররা ইউনিয়নে আওয়ামী লীগেড়র মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী তফসির আহমেদ (আনারস) ও আব্বাস উদ্দিন (হাতপাখা)।
জামজামি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম (নৌকা) ও মো. জয়নাল আবেদীন চৌধুরী (আনারস)। এছাড়াও সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের প্রতীকও বরাদ্দ দেওয়া হয়েছে।
আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার এম এ জি মোস্তফা ফেরদৌস জানান, ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে ৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে ৬০ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
