আলমডাঙ্গার বেলগাছিতে নির্বাচনী সহিংসতায় একজন জখম

আপলোড তারিখঃ 2021-11-13 ইং
আলমডাঙ্গার বেলগাছিতে নির্বাচনী সহিংসতায় একজন জখম ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় একজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বেলগাছি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী  আমিরুল ইসলাম মণ্টুর সমর্থককে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেন অন্য এক স্বতন্ত্র প্রার্থী মাহামুদুল হাসান চঞ্চলের সমর্থকেরা। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামস গ্রামের মৃত আফসার আলীর ছেলে চেয়ারম্যান প্রার্থী মণ্টুর সমর্থক মোহাম্মদ জামাল উদ্দিন আলমডাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে মাহামুদুল হাসান চঞ্চলের লোকজন তার ওপর হামলা করে রক্তাত্ব জখম করেছে। এসময় চেয়ারম্যান প্রার্থী চঞ্চলের সমর্থক আবদার আলীর ছেলে খোকন আলী, নজরুল খন্দকারের ছেলে ফারুক হোসেন, আব্দুল মজিতের ছেলে বাবু ও তাদের ৮-১০ জন মিলে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেন। রক্তাক্ত জখম অবস্থায় তাকে স্থানীয় লোকজন ও তার পরিবারের লোকজন উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করেন। আলমডাঙ্গা থানা পুলিশ খবর পেয়ে ছুটে আসেন। বেলগাছি বিট পুলিশে দায়িত্বে থাকা এসআই আমিরুল ইসলাম আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং সহিংসতা বর্জন করে পরিবেশ শান্ত রাখার জন্য সকল প্রার্থীর সমর্থকদের আহ্বান জানান। এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম মণ্টু বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার সমর্থক জামাল উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমি আইনি পদক্ষেপ নেব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)