পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক হলেন আব্দুল হান্নান

আপলোড তারিখঃ 2021-11-12 ইং
পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক হলেন আব্দুল হান্নান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা থেকে পদোন্নতি পেয়ে পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক হলেন আব্দুল হান্নান। গত বুধবার (১০ নভেম্বর) বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বাংলাদেশ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপন সূত্রে আরও জানা যায়, বাংলাদেশ সিভিল সার্জন নিয়োগ বিধিমালা ১৯৮১ অনুযায়ী সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) পদে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার পরিবার কর্মকর্তা আব্দুল হান্নানকে পদায়ন করা হয়েছে। এদিকে, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) পদে পদোন্নতি পাওয়ায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আব্দুল হান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)