দামুড়হুদায় দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন

আপলোড তারিখঃ 2021-11-11 ইং
দামুড়হুদায় দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন ছবির ক্যাপশন:
ভোট কারচুপির অভিযোগ তুলে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। বৃহস্পতিবার ভোট চলাকালে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা। ভোট বর্জন করা জুড়ানপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী হলেন- জাকের পার্টির মনোনীত গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মোনাজাত উদ্দীন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের রুহুল আমিন। সংবাদ সম্মেলনে দুই চেয়ারম্যান প্রার্থী বলেন, এ নির্বাচনে ভোট কারচুপি করা হচ্ছে। জাল ভোট দেওয়া হচ্ছে। অনেক প্রকৃত ভোটার ভোট দিতে পারছেন না। ভোটকেন্দ্রে প্রার্থীদের মারধরের অভিযোগও করেছেন এ দুই প্রার্থী। তারা বলেন, নৌকার লোকজন সিল মারছে। সাধারণ ভোটাররা ভোট দিতে গেলে নৌকায় সিল মারতে জোর করা হচ্ছে। চুয়াডাঙ্গা দুই উপজেলার ৫টি ইউনিয়নে সকাল ৮টা থেকে চলছে ভোট গ্রহণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)