চুয়াডাঙ্গার চারটিসহ ৮৪০টি ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বর

আপলোড তারিখঃ 2021-11-11 ইং
চুয়াডাঙ্গার চারটিসহ ৮৪০টি ইউপি নির্বাচন ২৩ ডিসেম্বর ছবির ক্যাপশন:
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চুয়াডাঙ্গা সদরের চারটিসহ সারা দেশের ৮৪০টি ইউপির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের মধ্যে চতুর্থ ধাপে চারটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিলে আগামী ২৩ ডিসেম্বর ভোটের দিন উল্লেখ করা হয়। এদিন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাচনি চারটি ইউনিয়ন হলো- আলুকদিয়া, মোমিনপুর, কুতুবপুর ও পদ্মবিলা। ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর আর ভোটগ্রহণ করা হবে ২৩ ডিসেম্বর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)