মেহেরপুরের গাংনীতে ইউপি নির্বাচনী ব্রিফিং

আপলোড তারিখঃ 2021-11-11 ইং
মেহেরপুরের গাংনীতে ইউপি নির্বাচনী ব্রিফিং ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনীর পাঁচটি ইউপি নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে ব্রিফিং করেছে মেহেরপুরের গাংনী থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে গাংনী থানা চত্বরে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ও জেলা আনসার ও ভিডিপি কমান্ডার রাকিবুল ইসলাম। পুলিশ সুপার সকল সদস্যদেরকে সঠিকভাবে দায়িত্ব পালনের ব্যাপারে সজাগ করেন ও দিকনির্দেশনা দেন। উল্লেখ্য, গাংনী উপজেলার কাথুলি, তেতুঁলবাড়িয়া, সাহারবাটি, বামন্দী ও মটমুড়া ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)