দর্শনা পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আপলোড তারিখঃ 2021-11-10 ইং
দর্শনা পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ছবির ক্যাপশন:
দর্শনা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব দর্শনা পুরাতন বাজার সংলগ্ন পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে পাঁচ দিনব্যাপী জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচির তৃতীয় দিনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেটের সভাপতিত্বে সভায় আলোচনা করেন বিএনপি নেতা রেজাউল ইসলাম, সেলিম উদ্দিন, দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজনু শাহ, বিল্লাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার ও পৌর ছাত্রদলের সদস্যসচিব আল মামুন। পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলামের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সফিউল আজম তোতা, মোতালেব হোসেন, সাবদুল, বাদশা, ফটিক, ডাবলু, আবু সাইদ, লৎফর, আশিক, আশরাফল, মণ্টু, পৌর যুবদলের সদস্যসচিব জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, মিল্টন, মিঠু, টুটুল শাহ, সরোয়ার, জাহান আলী, অপু, হাসু, আব্বাস, সিপন, আমিনুল, মালেক, সুলতান, মিতুল সাইদ, পৌর স্বেচ্ছাসেবক দলের কামরুল হাসান সজিব, রতন, নূরনবী, জেলা ছাত্রদলের জাকির হোসেন, মামুন প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)