দর্শনায় ২৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-11-10 ইং
দর্শনায় ২৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
দর্শনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৩ পিস ইয়াবাসহ আনোয়ার কাজী (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁকে আটক করা হয়। আটক আনোয়ার কাজী দর্শনা মোবারকপাড়ার কায়েম কাজীর ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীরের নেতৃত্বে থানার এসআই মাহমুদুল হাসান মিণ্টু, এএসআই মারুফুল ইসলাম ও এএসআই শাহিন আলম ফোর্স নিয়ে দর্শনা থানাধীন পাঠানপাড়াস্থ ডাক্তার শাহাবুদ্দিন খানের ফার্মেসির সামনে পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আনোয়ার কাজী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃত আনোয়ার কাজীসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া দর্শনা পৌর এলাকার পাঠানপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে মুন্নাকে (৩১) পলাতক আসামি দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)