আদিয়ান মার্টের সিইওসহ চারজনের জামিন আবেদন নাকচ

আপলোড তারিখঃ 2021-11-10 ইং
আদিয়ান মার্টের সিইওসহ চারজনের জামিন আবেদন নাকচ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার হওয়া ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিকী মানিকসহ চারজনের জামিন আবেদন ফের নাকচ করে দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তোলা হলে বিচারক মানিক দাস জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চুয়াডাঙ্গা কোর্ট পুলিশের পরিদর্শক কেএম জাহাঙ্গীর কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও আদালত সূত্র জানায়, গত ৩০ অক্টোবর গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র মণ্ডল। ২ নভেম্বর রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। ওইদিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিকী মানিক, ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সিদ্দিক রতন এবং ম্যানেজার মিনারুল ইসলামকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। আরেক আসামি সিইও জুবায়েরের বাবা আবু বক্কর সিদ্দিককে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়। গত সোমবার (৮ নভেম্বর) তাদের রিমান্ড শেষ হয়। গতকাল মঙ্গলবার ফের জামিন আবেদন করে আসামিদের আইনজীবী। তবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মানিক দাস জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২৯ অক্টোবর গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইও জুবায়ের সিদ্দিকী মানিক, তার বাবা আবু বক্কর সিদ্দিক, ভাই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সিদ্দিক ওরফে রতন এবং ম্যানেজার মিনারুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)