আলমডাঙ্গায় দুই বন্ধুর ধর্ষণের শিকার দুই বান্ধবী

আপলোড তারিখঃ 2021-11-09 ইং
আলমডাঙ্গায় দুই বন্ধুর ধর্ষণের শিকার দুই বান্ধবী ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দুই বান্ধবী তাদের দুই বন্ধুর ধর্ষণের শিকার হয়েছে। দুই বান্ধবী আলমডাঙ্গা উপজেলার একটি মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার সকালে অভিযুক্ত ধর্ষক দুই বন্ধু আশিক ও নিশানের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করেছে ধর্ষণের শিকার হওয়া দুই বান্ধবী। এ ঘটনায় কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, প্রায় চার মাস আগে আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামের ইয়াকিন আলীর ছেলে আশিক (১৭) ও তার বন্ধু একই গ্রামের আনারুল ইসলামের ছেলে নিশান (১৭) দুই বান্ধবীর সাথে পরিচয় হয়। সেই পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত রোববার রাত ৮টার দিকে নিশান মোবাইলের মাধ্যমে দুই বান্ধবীকে ডাক দেয়। তারা বাড়ির বাইরে বের হলে নিশান মোটরসাইকেলে তুলে নিয়ে যায় উপজেলার হারদী মাঠের নির্জন বাশ বাগানে। সেখানে আগে থেকেই অবস্থান করছিল নিশানের বন্ধু আশিক। তারা দুই বন্ধু বিয়ের আশ্বাস দিয়ে তাদের নিজ নিজ প্রেমিকাকে ধর্ষণ করে। পরে গভীর রাতে নিশান ধর্ষণের শিকার দুই বান্ধবীকে মোটরসাইকেলে বাড়ির কাছাকাছি পৌঁছে দিয়ে দ্রুত চলে যায়। মঙ্গলবার সকালে দুই বান্ধবী আলমডাঙ্গা থানায় তাদের নিজ নিজ প্রেমিকের নামে ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ তাদের ডাক্তারি পরিক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: এ এস এম ফাতেহ আকরাম বলেন, মঙ্গলবার দুপুরে দুই ভিকটিমের ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। আগামীকাল বুধবার বয়স নির্ধারণের জন্য পরীক্ষা-নিরিক্ষার করা হবে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই বন্ধু তাদের দুই প্রেমিকাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পেয়েছি। তারা সবাই অপ্রাপ্ত বয়স্ক। ধর্ষণের শিকার দুই বান্ধবীর আলমডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা করেছে। ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)