ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদরাসার ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জান্নাতুল খাদরা দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল খাদরা দাখিল মাদরাসার পরিচালনা পরিষদের সভাপতি আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সহ-সুপার মাওলানা মো. ফয়জুল আহমাদ। এছাড়া আরও বক্তব্য দেন সহকারী শিক্ষক মাওলানা ছানোয়ার হোসেন ও জুনিয়র শিক্ষক মোল্লা রকিব উদ্দিন। শিক্ষার্থীদের মধ্যে মানপত্র পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী মোছা. নাসরিন আক্তার। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন শিক্ষক মাওলানা মহিউদ্দিন।
