মেহেরপুরে গণপ্রকৌশল দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

আপলোড তারিখঃ 2021-11-09 ইং
মেহেরপুরে গণপ্রকৌশল দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি ছবির ক্যাপশন:
মেহেরপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি’র) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী গণপ্রকৌশল দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইডিইবি’র সহসভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক আনিসুজ্জাম বকুল, মারুফ হোসেন, খাদেমুল ইসলাম মিঠু, আ. রহমান, আমিনুল ইসলাম প্রমুখ। এদিকে, আইডিইবি’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী গণপ্রকৌশল দিবস উপলক্ষে এর আগে সকালে একটি র‌্যালি বের করা হয়। মেহেরপুর জেলা আইডিইবির সভাপতি আব্দুর রহমানের নেতৃত্বে র‌্যালিটি মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু করে বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক ও জনপথ বিভাগ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)