হাসাদহ ইউনিয়ন জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন

আপলোড তারিখঃ 2021-11-09 ইং
হাসাদহ ইউনিয়ন জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়ন জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে পাঁচটায় হাসাদাহ বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাসাদাহ ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আলাউদ্দীন আলার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট (অনারারি) মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্যসচিব হাজি মোশাপ কাক্কা, মুমিনুল ইসলাম হানেহার, সাংবাদিক মতিয়ার রহমান, বাঁকা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক তরিকুল ইসলাম, সীমান্ত ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক অমিদুল ইসলাম, সাংবাদিক মনিরুজ্জামান রিপন ও আব্দুল হান্নান। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সাংবাদিক ডিএম মতিয়ার রহমানকে সভাপতি ও আব্দুল হান্নানকে সাধারণ স¤পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট হাসাদাহ ইউনিয়ন জাতীয় পার্টির দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংবাদিক আতিয়ার রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)