ছবির ক্যাপশন:
জীবননগর শাহাপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলতাক এক আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, জীবননগর থানার সিআর ২১৬/২০ মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অনন্তপুর গ্রামের মৃত জালাল মণ্ডলের পুত্র টিপু মণ্ডলকে (৩০) গতকাল সোমবার বিকেল চারটায় তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে শাহাপুর ক্যাম্প পুলিশ। এ অভিযান পরিচালনা করেন শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জমির হোসেনসহ সঙ্গীয় ফোর্স। গতকাল সোমবার বিকেলে জীবননগর থানায় তাঁকে সোপর্দ করা হয়।
