আলমডাঙ্গায় দুই ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2021-11-09 ইং
আলমডাঙ্গায় দুই ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহম্মদ। অভিযানে সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে সার বিক্রয় করা ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের অপরাধে একজন ডিলারকে ২০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে অপর একটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেন। এসময় অভিযানে সহযোগিতা করেন আলমডাঙ্গা থানার এসআই তারেকের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)