চুয়াডাঙ্গা গড়াইটুপির কলাগাছিতে কাত্যায়নী পূজার প্রতিমা তৈরি শেষ

আপলোড তারিখঃ 2021-11-08 ইং
চুয়াডাঙ্গা গড়াইটুপির কলাগাছিতে কাত্যায়নী পূজার প্রতিমা তৈরি শেষ ছবির ক্যাপশন:
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা হলেও অনেকে জায়গাতে আবার দুর্গাপূজার আনুষ্ঠানিকতা এড়িয়ে কার্তিক মাসে আয়োজন করে কাত্যায়নী পূজার। আগামী বুধবার চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের কলাগাছি গ্রামের দুটি মন্দিরে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মের চির পরিচিত উৎসব কাত্যায়নী পূজা। একমাস যাবত প্রতিমা তৈরি সম্পন্ন করতে মাটির কাজ, বাঁশ ও খড় দিয়ে মূর্তি খাঁড়া করা, সকল প্রতিমার অঙ্গ দানসহ নানা ধরনের কাজ প্রায় শেষ। গতকাল রোববার থেকে শুরু হয়েছে প্রতিমার রং দিয়ে সকল দেবতাকে তার নিজ নিজ সাজে সজ্জায়িত করা। প্রতিমা শিল্পীগণ তাদের তুলির স্পর্শে কাঁদা -মাটির সংমিশ্রণে তৈরি সকল প্রতিমাকে জীবন্ত করে তুলতে রাত-দিন কাজ করে যাচ্ছেন। প্রতিমাশিল্পী শ্রী মনজ বলেন, ‘কাঁদার কাজ কয়েকদিন পূর্বে শেষ করেছে প্রতিমা গড়া কর্মীগণ। এছাড়া এরমধ্যে সবকিছু শুকিয়েও গেছে, তাই এবার কাজ আমাদের, মাঝে আর কয়েকটা দিন। আর এর জন্য আমরা অধিক পরিশ্রম করছি, যাতে সময়ের মধ্যে সবকিছু করে তুলতে পারে।’ তিনি আরও বলেন, পূজার সময় ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করলেও এই কাজগুলো করতে অনেক ভালো লাগে। শুধু রঙের কাজই না, ইতঃমধ্যে গেট, প্যান্ডেল, লাইটিংসহ সকল প্রকার কাজই শুরু করেছে দুটি পূজা কমিটি। কলাগাছি কালী মন্দির কমিটির কুমারেশ ঘোষ বলেন, খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে দুর্গাসহ নানা প্রতিমার কাঠামো তৈরি শেষে এখন চলছে প্রতিমায় রং দেওয়ার কাজ। শিল্পী নিপুণ হাতে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশসহ নানা প্রতিমা। কলাগাছি দক্ষিণপাড়া পূজা মন্দির কমিটির সভাপতি আনন্দ ঘোষ বলেন, উৎসবমুখর করতে পূজামণ্ডপগুলোতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। সরকারি ও পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পূজা উদ্যাপন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)