দামুড়হুদায় দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-11-08 ইং
দামুড়হুদায় দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলায় নির্বাচনী আরচরণ-বিধি লঙ্ঘন করায় দুই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাঁদের এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বচনী আচরণ-বিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন বের করেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান ভুট্ট এবং কুড়ুলগাছি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন। এসময় তাঁরা ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখী হয়। সেখানে নির্বাচনী বিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থী কামালকে চার হাজার ও খলিলুরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ জানান, নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচলানাকালে অভিযুক্ত ওই দুই চেয়ারম্যান প্রার্থীকে আর্থিক জরিমানা করা হয়। পরে তাঁরা তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)