জীবননগরে সীমান্ত ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2021-11-08 ইং
জীবননগরে সীমান্ত ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
জীবননগরের সীমান্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য প্রার্থী, সংশ্লিষ্ট মহিলা সদস্য প্রার্থীগণ ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)