দামুড়হুদা সদর ইউপিতে গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী হযরত আলী

আপলোড তারিখঃ 2021-11-08 ইং
দামুড়হুদা সদর ইউপিতে গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী হযরত আলী ছবির ক্যাপশন:
দামুড়হুদা সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হযরত আলীর পক্ষে গণসংযোগ করলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। গতকাল রোববার তিনি দামুড়হুদা সদর ইউনিয়নে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পথচারীদের হাতে লিফলেট তুলে দেন। এসময় নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের অনুরোধ করেন তিনি। এসময় তিনি বলেন, ‘হযরত আলী একজন সৎ ও মানুষের সেবাই সর্বদা নিয়জিত থাকে। সে নিরীহ একজন মানুষ। আর তাই এই সহজ-সরল মানুষটাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করারা আহ্বান জানাই।’ গণসংযোগকালে নৌকার প্রার্থী হযরত আলী বলেন, ‘সবসময় জনগণকেই ভালোবেসে এসেছি। তাদের সবকিছুতেই নিজেকে উৎসর্গ করেছিলাম। তার প্রতিদান হিসেবে জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে আমার দায়িত্বটাকে অনেক বাড়িয়ে দিয়েছেন। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন অসহায় মানুষের সেবা করে যেতে চাই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)