কেডিকে ইউনিয়নে গণটিকাদান রেজিস্ট্রেশন ক্যাম্পের উদ্বোধন

আপলোড তারিখঃ 2021-11-08 ইং
কেডিকে ইউনিয়নে গণটিকাদান রেজিস্ট্রেশন ক্যাম্পের উদ্বোধন ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গণটিকাদান রেজিস্ট্রেশন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় কেডিকে ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইয়ুথ অ্যাসেম্বলি জীবননগর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মিঠুন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌর যুবলীগের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শাহ আলম শরিফুল ইসলাম ওরফে ছোট বাবু। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, কেডিকে ইউনিয়ন পরিষদের মেম্বার খাসিয়ার রহমান মিঠু, ওমেদুল হক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম নাসিম উদ্দীন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ওয়েভ ফাউন্ডেশনের কেডিকে ইউনিয়নের এসডিও পাপিয়া খাতুন ও সমন্বয়কারী নুরুল মোমেন রইচ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ওয়েভ ফাউন্ডেশনের এসডিও আশাদুজ্জামান লিটন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)