সাংবাদিক সাজিদ হাসান সোহাগের দাদীর ইন্তেকাল

আপলোড তারিখঃ 2021-11-07 ইং
সাংবাদিক সাজিদ হাসান সোহাগের দাদীর ইন্তেকাল ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আকাশ খবর পত্রিকার কার্পাসডাঙ্গা প্রতিনিধি ও দামুড়হুদা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাজিদ হাসান সোহাগের দাদী গোলবানু খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শনিবার রাত ১২টা ৩০ মিনিটে তিনি নিজ বাসগৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল শনিবার বিকেলে কানাইডাঙ্গা ঈদগাহ মাঠে মরহুমার নামাজের জানাজা নামাজ শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, সাংবাদিক সাজিদ হাসান সোহাগের দাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী ও সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)