শ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মুজিব কর্নার উদ্বোধন

আপলোড তারিখঃ 2021-11-07 ইং
শ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মুজিব কর্নার উদ্বোধন ছবির ক্যাপশন:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মুজিব কর্নারের উদ্বোধন ও বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে বিদ্যালয় মিলনায়তনে বিদায় অনুষ্ঠান ও মুজিব কর্নারের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুজিব কর্নাণের উদ্বোধন করেন। এবং এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি সদস্য আক্তার হোসেন, মেহেরপুর জেলা পরিষদের সদস্য খাজা মইনুদ্দিন লিটন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল বারী, নয়ন হাবিব প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)