মেহেরপুরে ট্রাফিক পুলিশের অভিযানে মোটরসাইকেল আটক

আপলোড তারিখঃ 2021-11-07 ইং
মেহেরপুরে ট্রাফিক পুলিশের অভিযানে মোটরসাইকেল আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর সদর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের ঝটিকা অভিযানে মোটরসাইকেল আটক এবং মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। মেহেরপুর সদর থানার ওসি শাহদারা খানের নেতৃত্বে অভিযানে অর্ধশতাধিক মোটরসাইকেলের মালিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এসময় হেলমেটবিহীন গাড়ি চালানোসহ মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় ১৯টি মোটরসাইকেল আটক করা হয়। এবং দুটি মামলা দায়ের করা হয়। অভিযানে অন্যদের মধ্যে ট্রাফিক সার্জেন্ট গৌরাঙ্গ পাল, ফেরদৌসসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। অভিযানে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহদারা খান বলেন সড়ক দুর্ঘটনা রোধকল্পে ধারাবাহিক অভিযান চালানো হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)