সোয়া কোটি টাকার স্বর্ণালঙ্কারসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2021-11-07 ইং
সোয়া কোটি টাকার স্বর্ণালঙ্কারসহ দুজন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যন্ড থেকে এক কোটি ১৮ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৪৫ গ্রাম স্বর্ণালংকারসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার তিতাস উপজেলার ফরিদপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে সিদ্দিকুর রহমান (২৮) ও নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার শাহ আলমের ছেলে আব্দুল্লাল রোমান (১৯)। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, আটককৃতরা চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে মোটরসাইকেলযোগে স্বর্ণালংকারের চালান ঢাকায় নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পানি উন্নয়ন বোর্ড এলাকায় চেকপোস্ট বসায়। পাচারকারীরা পানি উন্নয়ন বোর্ডে সামনে আসলে পুলিশ তাদের গতিরোধ করে। এসময় তাদের মোটরসাইকেলে তল্লাশি করে ৭টি প্যাকেটে মোড়ানো ২ কেজি ১৪৫ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আটককৃত সোনার মূল্য আনুমানিক এক কোটি ১৮ লাখ টাকা হতে পারে বলে পুলিশ মনে করছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)