চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-11-06 ইং
চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরের শহীদ আলাউল হলে সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত হয়। ১৪৩৩তম এই আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন বৃহত্তর কুষ্টিয়া লেখক পাঠক ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম, মুখপাত্র বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, কণ্ঠশিল্পী ফৌজিয়া আফরোজ তুলি, সুমনা রহমান, আবু আফজাল সালেহ ও অ্যাড. বজলুর রহমান। সরচিত লেখা পাঠ করেন গোলাম কবির মুকুল, সুমন ইকবাল, মো. আলাউদ্দীন, ইয়াসিন রেজা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সিরাজুল ইসলাম, জুলফিকার আলী কানন, আবদুল্লাহ আল আমিন নিরব, সুমন মালিক, আব্দুল ওয়াদুদ, আজিজুল হক রানু, কাউসার লাল েেফৗজিয়া আফরোজ তুলি ও কবি নজমুল হেলাল। চিরায়ত সাহিত্য থেকে কবিতা আবৃত্তি করেন অ্যাড. বজলুর রহমান, নজির আহমেদ ও আব্দুল কাশেম অনুরাগী। সংগীত পরিবেশন করেন চুয়াডাঙ্গা জেলার এনএসআই-এর উপ-পরিচালক জি এম জামিল সিদ্দিক, ওস্তাদ আব্দুস সালাম তারা, ফৌজিয়া আফরোজ তুলি, সুমনা রহমান, সিরাজুল ইসলাম, বিধানচন্দ্র বিশ্বাস, জুলফিকার আলী কানন ও আজিজুল হক রানু। তবলায় সঙ্গত করেন ওস্তাদ সিরাজুল ইসলাম ও বিধানচন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ ও দপ্তর সম্পাদক সুমন ইকবাল। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিচার্ড রহমান, আতিয়র রহমান, আনছার আলী, হাবিবি জহির রায়হান, আবু সাদাদ, হাসেম আলী, নটরাজ হারুন-অর রশিদ, গিয়াস উদ্দীন টিটোন, হামিজ উদ্দীন, আহমেদ আলী, মাসুদুর রহমান, জহুরুল ইসলাম, আহমেদ বেলাল, টিউটন, সামদানী, সোহেল রানা ও মাসুদ রানা। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল তাঁর সমাপনী বক্তব্যে মেহেরপুর জেলা থেকে আগত কবি, লেখক-কণ্ঠশিল্পীবৃন্দসহ উপস্থিত সকলকে অভিনন্দন জানান এবং সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনে সবাই সবার পাশে থাকব এবং চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রগতিশীল সাহিত্য আন্দোলনে সবসময় ইতিবাচক ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)