কার্পাসডাঙ্গায় চুরি হওয়া মোবাইলসহ চারজন আটক

আপলোড তারিখঃ 2021-11-06 ইং
কার্পাসডাঙ্গায় চুরি হওয়া মোবাইলসহ চারজন আটক ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের অভিযানে চুরি হয়ে যাওয়া মোবাইলসহ চারজন আটক হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার আরামডাঙ্গা গ্রামের কাউছার আলীর ছেলে সবুজ মিয়া (২০), কার্পাসডাঙ্গা আবাসন পাড়ার সুশিল অধিকারীর ঘরজামাই সজিব অধিকারী (২০), কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের আব্দুর রহমানের ছেলে পবন আলী (২৫) ও কার্পাসডাঙ্গা পীরপুরকুল্লা গ্রামের সোহরাব হোসেনের ছেলে হাবিবুর রহমান (২৫)। আটককৃতদের কাছ থেকে ৬টি মোবাইল, ৮টি চার্জার ও ৯টি ব্যাটারি উদ্ধার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা হয়েছে। উল্লেখ্য, গত ১৭ অক্টোবর কার্পাসডাঙ্গা গাল্স হাইস্কুল রোডে অবস্থিত মেসার্স এস এস টেলিকমের দোকের চালার টিন কেটে মোবাইল, চার্জার ও ব্যাটারি চুরি হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)