দামুড়হুদা সদর ইউপি নির্বাচনে গণসংযোগকালে নৌকার প্রার্থী হযরত আলী

আপলোড তারিখঃ 2021-11-06 ইং
দামুড়হুদা সদর ইউপি নির্বাচনে গণসংযোগকালে নৌকার প্রার্থী হযরত আলী ছবির ক্যাপশন:
দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হযরত আলী নির্বাচনী গণসংযোগ করেছেন। গতকাল শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন এবং ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি বলেন, ‘আপনারা আমাকে একবার সুযোগ দেন, যাতে আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে পারি। আমি দামুড়হুদা সদর ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এলাকার উন্নয়ন, জনগণের উন্নয়নই হবে আমার মূলমন্ত্র।’ গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুব, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক মোমিনুল হক, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হয়দার আলী, সাধারণ সম্পাদক আব্দুল খালেক হেবা, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোবহান মণ্ডল, সাধারণ সম্পাদক ইচ্ছা হক, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কায়জার আলী, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কলম উদ্দীন, সাধারণ সম্পাদক ইব্রাহিম, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান টোকন, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুরমত আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক সাহেব আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজু আহাম্মদ রিংকু, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। (বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)