ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রঘুনাথপুর গ্রামের শহিদুল ইসলামের ভাই রাসেদুল ইসলাম হারু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি মৃত শওকত আলীর ছেলে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যকালে তিনি স্ত্রী, এক ছেলে, পাঁচ ভাই, পাঁচ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে রঘুনাথপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে।
