চুয়াডাঙ্গায় চেক জালিয়াতি মামলায় দণ্ডপ্রাপ্ত সুলতান মাহমুদ গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-11-06 ইং
চুয়াডাঙ্গায় চেক জালিয়াতি মামলায় দণ্ডপ্রাপ্ত সুলতান মাহমুদ গ্রেপ্তার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার সুলতান মাহমুদকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশে। গ্রেপ্তার সুলতান মাহমুদ চুয়াডাঙ্গা পৌর শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার বজলুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কৃপাসিন্ধু মৃধা, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শেখ শাহীন, এএসআই আশরাফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাত একটার দিকে তাঁকে গ্রেপ্তার করেন। তিনি একটি চেক জালিয়াতি মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা প্রাপ্ত আসামি। গতকালই তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)