আন্দুলবাড়ীয়া মহিলা ক্বওমি মাদ্রাসার ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

আপলোড তারিখঃ 2021-11-06 ইং
আন্দুলবাড়ীয়া মহিলা ক্বওমি মাদ্রাসার ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া মহিলা ক্বওমি মাদ্রাসার তিন বছর মেয়াদী ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় আন্দুলবাড়ীয়া বাজারস্থ মহিলা ক্বওমি মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে নতুন কমিটি গঠন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া মহিলা ক্বওমি মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মো. তরিকুল ইসলাম। বক্তব্য দেন সাবেক সভাপতি আবু জাফর, শেখ সেকেন্দার আলী, শেই মইদুল ইসলাম ও শেখ হাফিজুর রহমান হাফিজ মেম্বার। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারকে প্রধান উপদেষ্টা, আবু জাফরকে পুনরায় সভাপতি ও পদাধিকার বলে অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদী মহিলা ক্বওমি মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন- সহসভাপতি শেখ সেকেন্দার আলী, মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, কোষাধ্যক্ষ মির্জা আমিরুল ইসলাম কর্নেল, সদস্য ডা. রফিকুল ইসলাম, শেখ আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা সুজাত হোসেন, মোল্লা রুকুন উদ্দীন রুকু, শেখ হাফিজুর রহমান হাফিজ, খান তারিক মাহমুদ, রানা তালুকদার, আব্দুল আলিম, হযরত মাওলানা ক্বারী রফিকুল ইসলাম, কাজী আহসান হায়দার হাসান, নাজমুল ইসলাম রাজু, আশরাফুল ইসলাম ডাবলু, মোল্লা শরিফুল ইসলাম, মোল্লা ফিরোজ হোসেন ফিরতাজ, মোল্লা ফখরুল হাসান টুটুল ও শেখ সেলিম হোসেন দুলাল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)