ছবির ক্যাপশন:
মুজিবনগরে বিলুপ্তপ্রায় দেশজ মাছের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ, মুজিবনগরে নদ, নদী, খাল-বিল, পুকুর থেকে বিলুপ্তপ্রায় দেশজ মাছ কৈ, শিং, মাগুর, গুলসা, পাবদা, টেংরা ইত্যাদি মাছের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধি বিষয়ে উপজেলার মৎস্য চাষি ও খামারীদের চার দিনব্যাপী প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে। গত সোমবার থেকে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকা এবং মুজিবনগর উপজেলা পরিষদের আয়োজনে মুজিবনগর উপজেলা অডিটরিয়ামে ৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সনদ বিতরণ অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন। গত চার দিন উপজেলার মৎস্য চাষি ও খামারীদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগের ইউডিএফ নুরুল ইসলাম, মুজিবনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) নাজমুস সাকিব, ক্ষেত্র সহকারী আহসান হাবিব। ৪ দিন দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার ৩০ জন মৎস্য চাষি ও খামারি অংশগ্রহণ করেন।
