দামুড়হুদা ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল কাদেরের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে

আপলোড তারিখঃ 2021-11-05 ইং
দামুড়হুদা ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল কাদেরের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে ছবির ক্যাপশন:
আসন্ন দামুড়হুদা ইউপি নির্বাচনে আনারস প্রতিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল কাদেরের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে বলে মন্তব্য করেছে তার কর্মী-সমর্থকেরা। গতকাল বৃহস্পতিবার ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে এমন তথ্য পাওয়া যায়। পাশাপাশি অন্য প্রার্থীরাও ভোটারদের কাছে নিজেদের জায়গা করে নেওয়ার চেষ্টায় মাঠে কাজ করলেও দামুড়হুদা ইউনিয়নের সব স্থানেই স্বতন্ত্র প্রার্থী আনারস প্রার্থী হাজী আব্দুল কাদেরের অবস্থান বেশ শক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৪ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী হাজী আব্দুল কাদের তাঁর নির্বাচনী বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা ও গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি বলেন, ভোটারদের মূল্যবান ভোটে তিনি যদি বিজয়ী হোন, তাহলে দামুড়হুদা ইউনিয়নবাসীর সকল সমস্যা সমাধানে জনগণের পাশে থাকবেন। সেইসাথে এই ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধ, ড্রেন, সড়কের উন্নয়নসহ অপরাধমুক্ত সমাজ গড়তে অগ্রণী ভূমিকাও পালন করবেন। হাজী আব্দুল কাদের আরো বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিন। গণসংযোগকালে হাজী আব্দুল কাদেরের সাথে ছিলেন, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীন বগা, অ্যাড আবু তালেব বগাসহ শতাধিক ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী। -বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)