আন্দুলবাড়ীয়ায় মোবাইল কোর্টে পাঁচ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2021-11-05 ইং
আন্দুলবাড়ীয়ায় মোবাইল কোর্টে পাঁচ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় মোবাইল কোর্টে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স জিহাদ জান্নাতুল টেলিকম, হারুণ ক্রোকারিজ, রাজধানী কসমেটিকসে এ জরিমানা করা হয়। অপর দিকে, সড়ক ও পরিবহন আইনে ২০১৮ সালের দণ্ডবিধির ৪ ধারা মোতাবেক রফিকুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহীকে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫ শ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল। এছাড়াও জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মোবাইল কোর্টে সহযোগিতা করেন জীবননগর ইউএনও অফিসের সিএ সালাহ উদ্দীন, উপজেলা ডিজিটাল সেন্টারের তথ্য উদ্যোক্তা কিবরিয়া, জীবননগর থানার এসআই শামীম হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)